শিল্পী মাহমুদ জোয়ারদার পল্টুর প্রথম মৃত্যুবা‌র্ষিকীর স্মরণসভা

আপডেট : ১৩ মে ২০২৩, ১৩:৪৩

চারুশিল্পী মাহমুদ জোয়ারদার পল্টুর প্রথম মৃত্যুবা‌র্ষিকীর স্মরণসভা পালন করা হয়।

শুক্রবার (১২ মে) রাজধানীর শাহবাগের ছবির হাটে বি‌কেল ৫টায় অনুষ্ঠিত হয় স্মরণ সভা। যার শিরোনাম ছিল 'তুমি আমার পাশে বন্ধু হে, একটু বসিয়া থাকো।'

স্মরণ সভায় শিল্পী মাহমুদ জোয়ারদার পল্টুর জীবন ও কর্ম নিয়ে চারুকলার শিল্পীসহ বি‌ভিন্ন পেশার বন্ধুজন এবং পরিবারের সদস্যরা তা‌দের স্মৃ‌তিকথা শোনান। কেউ বা বাঁশির সু‌রে তাকে শ্রদ্ধা নিবেদন করেন। প্রদর্শিত হয় পল্টুর বর্ণিল কর্মময় জীবনের ওপর একটি স্লাইড শো।

মাহমদু জোয়ারদার পল্টু ঢাকা চারুকলা থেকে পাস করা শিল্পী ছিলেন। ছিলেন সংস্কৃতি আন্দোলনে সক্রিয় ও অপসংস্কৃতির বিরুদ্ধে সব সময়ই সোচ্চার। অমর একুশেতে কেন্দ্রীয় শহীদ মিনারে আল্পনা আঁকায়, বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মোটিভ তৈরিতে তিনি ছিলেন সবার আগে।

২০২২ সালের ১০ মে, ৫৪ বছর বছর বয়সে মৃত্যুবরণ করেন মাহমুদ জোয়ারদার পল্টু। তার শুদ্ধ ও সমৃ‌দ্ধি না‌মের দু‌টো সন্তান র‌য়ে‌ছে তার। শিল্পী পল্টুর গ্রামের বাড়ি ঝিনাইদহে। তিনি হৃদ‌রো‌গে আক্রান্ত হয়ে মারা গি‌য়েছিলেন।

ইত্তেফাক/এসসি