বরগুনা জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিত্সককে মারধরের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন বরগুনার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
এদিকে ডাক্তারকে মারধরের ভিডিও ফুটেজ থাকার পরও এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে এ ঘটনায় দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য বরগুনার জেলা প্রশাসককে চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাশ।
