রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের পশ্চিম নলডুবি গ্রামে দেড় লাখ টাকা যৌতুক চেয়ে এক লাখ টাকা পাওয়ায় মনোয়ার সরদার (২৮) নামে এক ব্যক্তি তার স্ত্রী ও শাশুড়িকে পিটিয়ে জখম করেছে। আহত মোছা. মারুফা বেগম (২২) ও তার মা মালেকা বেগম গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিত্সাধীন আছেন। গত শুক্রবার বিকালে এ ঘটনার পর মারুফার বাবা স্বরুপারচক গ্রামের বাসিন্দা আ. ছালাম শেখ (৪৮) বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মনোয়ার সরদারসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
