তৈয়বুল বশরকে আহ্বায়ক করে তরিকত ফেডারেশনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

আপডেট : ১৩ মে ২০২৩, ১৯:৪২

সৈয়দ তৈয়বুল বশর মাইজবান্ডারীকে আহ্বায়ক ও মাওলানা কামরুল আহসান আল-কাদেরীকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে

বিটিএফ-এর মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর সভাপতিত্বে শনিবার (১৩ মে) সকাল ১১ টায় রাজধানীর ধানমন্ডিস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। 

সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ডা. সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার, যুগ্মমহাসচিব ও মুখপাত্র আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী, সাংগঠনিক সম্পাদক শাহ মুহাম্মদ আলী হোসাইন, সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ মাহবুব ইসলাম, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়াজী, যুগ্ম ধর্মবিষয়ক সম্পাদক মুফতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সেচ্ছাসেবক সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শফিকুল ইসলাম চিশতি, সদস্য, হারেস মিয়া নিরব, মাওলানা আবু সালেহ ও হাজী নুরুল ইসলাম নুরু। 

বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) ঢাকা মহানগর পূর্বের কমিটি কার্যক্রমে নিষ্ক্রিয় হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয় যা আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। 

এ সময়ের মধ্যে ঢাকা মহানগরে আওতাধীন সকল থানা কমিটি গঠন পূর্বক কাউন্সিলের মাধ্যমে ঢাকা মহানগর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

ইত্তেফাক/এএএম