ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগের শেষ ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করেছেন মোহামেডানের ব্যাটার সৌম্য সরকার। চার বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি পেলেন তিনি। ম্যাচটি গুরুত্বহীন হলেও সৌম্যর সেঞ্চুরি এটিকে গুরুত্বপূর্ণ করে তুলে।
৭টি চার এবং ৪টি ছক্কায় ১১২ বলে ১০২ রান করেন সৌম্য। সর্বশেষ ২০১৯ সালে আবাহনী লিমিটেডের হয়ে সেঞ্চুরি করেছিলেন সৌম্য। ২০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেঞ্চুরির ইনিংসকে প্রথম ডাবল সেঞ্চুরিতে পরিণত করে পুরনো রূপে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য।
কিন্তু সবাইকে হতাশ করে পরের ৫৫টি লিস্ট ‘এ’ ম্যাচে সেঞ্চুরিহীন থাকেন সৌম্য। লিস্ট ‘এ’ ছাড়াও, ২০২১ সালের ডিসেম্বরে বিসিএলে সেঞ্চুরি করেছিলেন সৌম্য।

