ঘূর্ণিঝড় ‘মোখা’ অতি ভয়াল রূপ নিয়েছে। ঝড় নিয়ে ১৮ নম্বর বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় 'মোখা' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রবল ঝড়ের পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করতে হবে। পরিবেশবিদ ঝড়ের সময় কি করনীয় এ সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন সৈয়দ মঞ্জুরুল হক। চলুন জেনে নেই:
- জরুরি নথিপত্র এবং প্রয়োজনীয় সামগ্রী ক্ষতি হওয়া থেকে বাঁচানোর জন্য অবশ্যই নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন।
- আপৎকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী যেমন খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত করে রাখুন।
- ঝড়ের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংকগুলিকে চার্জ দিয়ে রাখুন।
- সংবাদপত্র, টিভি, রেডিওতে আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে নজর রাখুন। অযথা আতংকিত হবেন না।
- বাড়িতে গৃহপালিত প্রাণী থাকলে তাদের বাঁধন খুলে রাখুন।
- বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবরাহের মেইন সুইচ বন্ধ রাখুন।
- দরজা-জানালা বন্ধ রাখুন। অযথা ঘর থেকে বেরবেন না।
- কাঁচা বাড়ি কিংবা কোনও ক্ষতিগ্রস্ত বাড়ির ভেতরে থাকবেন না, নিরাপদ স্থানে আশ্রয় নিন। প্রয়োজনে আশ্রয়স্থলে আশ্রয় নিন।
- ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি কিংবা বৈদ্যুতিক তারে হাত দেবেন না।

মা দিবসে যে উপহার দিতে পারেন
গ্যাস লিকেজ শনাক্তের উপায়