সেন্ট মার্টিনে প্রচণ্ড বাতাস-বৃষ্টি, ভাঙছে বাড়িঘর

আপডেট : ১৪ মে ২০২৩, ১৫:৩৬

সেন্ট মার্টিনে দুপুর থেকে প্রচণ্ড বেগে বাতাস বইছে, কোথাও কোথাও গাছপালা ও কাঁচা বাড়িঘর ভেঙে পড়ছে; তবে জলোচ্ছ্বাস বা পানির তীব্রতা তেমন একটা দেখা যাচ্ছে না। রোববার (১৪ মে) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) ও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান বিভীষন দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘দুপুর দেড়টা পর্যন্ত সেখানে প্রচণ্ড বাতাস বইছিল। বিকাল ৪টা পর্যন্ত এই অবস্থা চলতে পারে। সেখানকার আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন নিরাপদে আছেন। আমাদের কাছে এখনও কোনো খারাপ তথ্য আসেনি।’

ছবি: সংগৃহীত

আবহাওয়া কার্যালয়ের বরাত দিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা আরও বলেন, ‘এখন ভাটার সময় চলছে। সেন্ট মার্টিনে জলোচ্ছ্বাসের শঙ্কা নেই।’

সেন্ট মার্টিন কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল মালেক গণমাধ্যমকে বলেন, ‘ঝড় এখন অনেক হচ্ছে, অনেক জোরে বাতাস বইছে। ঝড় পুরোদমে ক্রস করছে। পানি নেই। তবে বৃষ্টি হচ্ছে।’

ইত্তেফাক/এএএম