উবারের সবচেয়ে বড় মটো মার্কেট বাংলাদেশ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২০:৫৬

উবারের সবচেয়ে বড় মটো মার্কেট বাংলাদেশ- এই ঘোষণার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় অন-ডিমান্ড রাইডশেয়ারিং কোম্পানিটি সম্প্রতি বাংলাদেশে তাদের যাত্রার দুই বছর উদযাপন করেছে। উবারের সবচেয়ে বড় মটো মার্কেটের লিস্টে বাংলাদেশের পরই রয়েছে ভারত ও মিশরের অবস্থান। এক লাখেরও বেশি চালক ও সপ্তাহে প্রায় ২৫০০ নতুন চালকের উবারে সাইন আপ করার ভিত্তিতে ধারণা করা হচ্ছে ২০১৯ সালে বাংলাদেশে উবারের কার্যক্রম দক্ষিণ এশিয়ায় কোম্পানিটির মোট প্রবৃদ্ধিতে ২৫ শতাংশ অবদান রাখবে। অনুষ্ঠানে উবারের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্রদীপ পরমেশ্বরণ বলেন, ‘গত দুই বছরে চালকদের জন্য কাজের সুযোগ সৃষ্টি এবং যাত্রীদের জন্য রাইডের ব্যবস্থা করার মাধ্যমে আমরা বাংলাদেশের উদ্যোক্তা তৈরির সংস্কৃতিকে আরও জোরদার করেছি। যাতায়াতের সময় ও যানজট কমানো এবং বাতাসের গুণগত মান উন্নয়নের মাধ্যমে শহরের যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য বাস্তবায়নে প্রতিনিয়ত সাহায্য করার জন্য বাংলাদেশ সরকার, আমাদের পথচলার অংশীদার এবং যাত্রী ও চালকদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’ বাংলাদেশে উবারের দ্বিতীয় বর্ষপূর্তিতে উবার এবং এর সকল কর্মীদের অভিনন্দন জানিয়ে উবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান বলেন, ‘দেশে উবারের প্রথম রাইড নেয়া থেকে শুরু করে সম্প্রতি কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশের জন্য উবারের প্রতিশ্রুতি দেখে আমি অভিভূত। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুবকদের ক্ষমতায়ন, জীবিকার সুযোগ সৃষ্টি এবং যাতায়াত ব্যবস্থায় সমাধান আনা দেখতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমি বিশ্বাস করি, উবার এভাবেই লাখ বাংলাদেশিদের মন জয় করতে থাকবে। ঢাকার পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামে ১২ এপ্রিল ২০১৮ সালে যাত্রা শুরু করে উবার।’ বর্তমানে চট্টগ্রামে ৪ ধরনের সার্ভিস চালু রয়েছে উবার এক্স, উবার মটো, উবার প্রিমিয়ার এবং উবার হায়ার।                         n  তথ্যপ্রযুক্তি ডেস্ক