মাইক্রোসফট বিং চ্যাটে পাওয়া যাবে ছবি

আপডেট : ১৫ মে ২০২৩, ১৭:২৭

মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জোরেশোরেই মাঠে নেমেছে। ১২ মে তারা জানিয়েছে, মাইক্রোসফট বিং এর একাধিক নতুন ফিচার তারা নিয়ে আসছে।

নতুন ফিচারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি হলো মাইক্রোসফট চ্যাটে এখন ছবি দেখা যাবে। অর্থাৎ মাইক্রোসফট বিং চ্যাটে ভিজুয়ালে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিষয়টি এমন বিং চ্যাটে কেউ যদি কোনো প্রাণীর নাম জিজ্ঞেস করে তাহলে উত্তরের সঙ্গে একটি ছবিও সংযুক্ত করে দেওয়া হবে৷ শুধু ছবি দেওয়াতেই সীমাবদ্ধ নয় বিষয়টি। এখন ওই ছবিতে ক্লিক করলে আপনি ওই প্রাণী সম্পর্কেও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন৷ 

মাইক্রোসফট দাবি করছে আরও অনেক আকর্ষণীয় সুবিধা তারা আনবে। টেক্সট বিষয়ক এন্সআরের ক্ষেত্রে তারা ভিজুয়াল ডিজাইনে গুরুত্ব দিচ্ছে। কপি পেস্ট এক্সপেরিয়েন্সেও অনেক উন্নতি এসেছে। বিং চ্যাট কোড জেনারেটের ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধা দিচ্ছে। ফরম্যাটিং এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে বাড়তি সুবিধা। এই ফিচার ইতোমধ্যে সবাইকে দেওয়া হয়ে গেছে বলে জানিয়েছে মাইক্রোসফট। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন