কেন উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৯২ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড। শনিবার ওল্ড ট্রাফোর্ডে দিনের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
মাত্র ৭ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় কিউইরা। সেখান থেকে উইলিয়ামস-টেলর জুটি শক্ত অবস্থানে নিয়ে যায় নিউজিল্যান্ডকে। অবশ্য দলীয় ১৬৭ রানে টেলর আউট হয়ে যান। ৯৫ বল থেকে ৬৯ রান করেন তিনি।
আরও পড়ুন : জাতিসংঘের মানবাধিকার সুপারিশকে গুরুত্ব দেবো: মাদুরো
টেলর ফিরে গেলেও লড়াই চালিয়ে যান উইলিয়ামসন। তার একক প্রচেষ্টায় লড়াই করার মতো পুঁজি পায় নিউজিল্যান্ড। ১৫৪ বল থেকে ১৪টি চার ও একটি ছক্কার মারে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন উইলিয়ামসন। অন্য ব্যাটসম্যানদের মধ্যে জিমি নিশামের ২৮ রানই ছিল সর্বোচ্চ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৯১ রান করে নিউজিল্যান্ড।
প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জয় পায় নিউজিল্যান্ড। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তাই ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয় স্থানে। অপরদিকে সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ইত্তেফাক/কেআই
