স্টার্লিং-বালবির্নির ফিফটিতে শক্ত অবস্থানে আয়ারল্যান্ড

আপডেট : ১৪ মে ২০২৩, ২১:৪৯

বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড। ইনিংসের শুরুতেই আইরিশ শিবিরে আঘাত হানেন মুস্তাফিজ রহমান। তবে শুরুর ধাক্কা সামালে প্রতিরোধ গড়েন পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নি। 

২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজ রহমান। দলীয় ১৭ রানে স্টিফেন ডোহেনিকে আউট করেন তিনি। ১৬ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান ডোহানি।

এরপর ক্রিজে আসেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। বালবির্নিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন পল স্টার্লিং। টাইগার বোলারদের সুযোগ না দিয়ে রানের গতি বাড়াতে থাকেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ৫৮ বলে অর্ধশতক পূরণ করেন স্টার্লিং। স্টার্লিংয়ের পর ৭১ বলে অর্ধশতক পূরণ করেন বালবির্নি। শেষ খবর পর্যন্ত ২৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।     

ইত্তেফাক/জেডএইচ