ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিকে কর্মরত রাশিয়ান নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিউমোনিয়ায় আক্রন্ত ও শ্বাসকষ্ট জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মৃত গুতসান ভ্যালোরী (৬৯) নামের এই রাশিয়ান প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান 'নিকিমথ' এ ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন। প্রকল্পের আবাসন গ্রীণসিটির ১০ নম্বর ভবনের ১৮ তলার ফ্লাটে তিনি বসবাস করতেন। রবিবার (১৪মে) দুপুরের দিকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী নেয়ার সময় পথিমধ্যে সে মারা যায়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার রাশিয়ান নাগরিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
নিকিমথ কোম্পানির চিকিৎসক ডা. রাসেল জানান, গত ১১ই মে থেকে তিনি অসুস্থ বোধ করলে চিকিৎসক তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। পরে ১২ মে পরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে। রবিবার দুপুরের দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিও সাপোর্ট দেওয়ার জন্য রাজশাহীতে সিডিএম হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
সোমবার তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনায় পাঠানো হবে বলে ওসি জানিয়েছেন।
