জনম লিয়া আমি মিয়া
পুরান ঢাকায় আছি
অল্লিগল্লি নিমতল্লি
ঘুইরা-ফিরা বাঁচি
হিন্দি গানে রুমঝুমাঝুম
খাকে-পিকে নাচি
ভালাই তো খুব আছি—
আব্বে জোলা-গাঁইয়্যা পোলা
ঢাকাইয়্যা গো দিল বি খোলা
আয় আমগো আমলিগোলা
লালবাগ কেল্লায়
পোলাও কোর্মা বাকরখানি
খামুনি দুই ভায়
দেখবি কিমুন বুকে বি লয়
আমগো বাপে-মা’য়
মোগল বিটিশ ঐতিহ্য
আছে বি ঢাকায়
বাহান্ন আর একাত্তরের
সুখ-স্মৃতি চমকায়
আয় ঢাকাতে আয়—
বিশ্ব আঙিনায়।
