ফেসবুকের নতুন ফিচার ‘টুডে ইন’

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২০:৫৭

 

ডাটা কেলেঙ্কারীর পর ফেসবুকের নিরাপত্তা সংক্রান্ত বিষটি বেশ শক্তভাবে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ। এছাড়াও নতুন নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে পূর্বের অবস্থানে ফিরে যেতে মরিয়া প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন ফিচার ‘টুডে ইন’ নিয়ে হাজির হয়েছে ফেসবুক।

ফেসবুকের স্থানীয় সংবাদ ও সম্প্রদায়ের তথ্যবিষয়ক পণ্য ব্যবস্থাপক অ্যানথিয়া ওয়াটসন স্ট্রং বলেন, ‘এখন যুক্তরাষ্ট্রের চারশ’টিরও বেশি শহরে এই সেবা পাওয়া যাবে আর আন্তর্জাতিকভাবে আমাদের প্রথম পরীক্ষা শুরু করেছি অস্ট্রেলিয়ায়।’ ফেসবুক জানিয়েছে প্রতিষ্ঠানটি শীঘ্রই তাদের ‘টুডে ইন’ বিভাগের আওতা আরও বিস্তৃত করতে চাচ্ছে। ফেসবুক অ্যাপেই থাকা এই আলাদা বিভাগ স্থানীয় নানা সংবাদ ও সম্প্রদায়ের তথ্য একত্র করে দেখায়। এই সেবা আনা হয়েছে এমন শহরগুলোতে ব্যবহারকারীরা সরাসরি এই বিভাগ দেখতে পারবেন ও তাদের নিউজ ফিডে স্থানীয় কোনো সংবাদ নিয়ে আপডেট পাওয়ার অপশন চালু করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। চলতি বছরের শুরুতে ফেইসবুক ‘টুডে ইন’ ফিচার নিয়ে পরীক্ষা শুরু করে।