আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের জনগণ বিএনপিকে সংসদের বিরোধী দলের আসনও দেয়নি। বিরোধী দলের আসনে বসার কোনো সুযোগ তাদের নেই। তাই বিরোধী দল হিসেবে নয়, একটি বিরোধী গ্রুপ হিসেবে বিএনপি সংসদে অংশ নিয়েছে। গতকাল শনিবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, সৌভাগ্যক্রমে নির্বাচনে বিএনপি যে ৫-৬টি আসন পেয়েছে, এটাও তাদের পাওয়ার কথা ছিল না। এই ৫-৬টি কোথায় পেল, এটা নিয়ে আওয়ামী লীগ গবেষণা করছে। এই দুর্বলতা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করবো।
