মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা

সোনাগাজী আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে দল থেকে অব্যাহতি

আপডেট : ২৩ জুন ২০১৯, ০০:২৫

ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মজিবুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুর্যোর (পিবিআই) তদন্তে রুহুল আমিনের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার কথা স্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় রুহুল আমিন ওরফে গুজা রুহুলের জড়িত থাকার প্রত্যক্ষ প্রমাণ পাওয়ায় পিবিআই তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলা কারাগারে আছেন।