নেপালের বিদ্যুত্ ও জ্বালানি খাতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির জ্বালানি, পানি সম্পদ ও সেচ সচিব দীনেশ কুমার ঘিনি।
গতকাল শনিবার রাজধানীর বারিধারায় বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসায় সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ আহ্বান জানান। প্রতিউত্তরে নেপালের বিদ্যুত্ প্রকল্পে বাংলাদেশ কীভাবে ফলপ্রসূ বিনিয়োগ করতে পারে সে উপায় খুঁজে বের করতে অনুরোধ জানান নসরুল হামিদ।
বিদ্যুত্ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে ইতোমধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুসারে সহযোগিতার নতুন নতুন পদ্ধতি খুঁজে বের করা আবশ্যক।
সৌজন্য সাক্ষাত্কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেপাল ইলেক্ট্রিসিটি অথরিটির ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিশিং, নেপালের পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রবীণ রাজ এরিয়াল ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর অলি।
