ভারতের শীর্ষ ধনী আম্বানি পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের নামি-দামি তারকারা। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, আমির খান, সালমান খান, রণভীর কাপুররাও ছিলেন অনুষ্ঠানে। সেখানে দেখা যায় ভারতের ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারকেও। ধনকুবেরদের বাড়ির অনুষ্ঠানে বলিউড এবং হলিউড তারকারা নাচ-গান করে মঞ্চ মাতাতে প্রায়ই দেখা যায়। তেমনি একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে এবার দেখা গেছে বলিউডের হার্টথ্রব নায়িকা ক্যাটরিনা কাইফকে। তিনি ওই বিয়ে বাড়িতে নাচতে ভারতের দেরাদুন গিয়েছিলেন বৃহস্পতিবার। শুধু ক্যাটরিনাই নন, ছিলেন আরো বেশ কয়েকজন বলিউড এবং টিভি তারকা। আর ক্যাটরিনার নাচের ভিডিওটা স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়। বিয়ের অনুষ্ঠানে নিজের হিট গান ‘শিলা কি জওয়ানি’র সঙ্গে স্টেজে নাচতে দেখা গেছে ক্যাটরিনাকে। সেক্যুইন করা লাল পোশাক এবং হাইবুটসের গেটআপে তাকে সত্যিই মায়াবী লাগছিল।
