পবিত্র হজের জন্য এক মাস ওমরাহ ভিসা বন্ধ রাখবে সৌদি সরকার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৬ আগষ্ট থেকে দেশটি নতুন করে ওমরা হজ ভিসা চালু করতে যাচ্ছে। গতকাল শনিবার এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
সৌদি আরবের ন্যাশনাল কমিটি ফর দ্য হজ অ্যান্ড ওমরাহর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বাদি জানিয়েছেন, ‘এ বছরের ১৬ আগস্ট থেকে চলতি মৌসুমে ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করবে মন্ত্রণালয়। হাজিদের পাঁচ দিনের জন্য এক মাস মেয়াদি ভিসা দেয়া হবে।’
গত ১৭ জুন থেকে ভিসার আবেদন নেয়া বন্ধ রেখেছে সৌদি সরকার।
