ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সমাপ্ত

আপডেট : ২৩ জুন ২০১৯, ০০:৩২

দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। ক্যাম্পেইন কার্যক্রমের অংশ হিসেবে ৬ মাস থেকে ৫ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

গতকাল সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে কোনো সন্দেহ নেই। দেশ-বিদেশের পরীক্ষাগারে কয়েক দফা পরীক্ষা করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এ ক্যাপসুল খাওয়ান।

দেশব্যাপী এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়। দুর্গম এলাকায় ক্যাম্পেইন সফল করতে বুধবার পর্যন্ত বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।