বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩টি বই প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক পিএইচডি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ও ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ড. ফরিদ আহমেদ। বুধবার (১৭ মে) ঢাবি উপাচার্য বরাবর এক চিঠিতে তিনি এই আবেদন জানান।
চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত দিনগুলোতে দেশকে দিয়েছেন উন্নয়ন ও জাতিকে দিয়েছেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো শক্তি। তিনি আমাদের দিয়েছেন মূল্যবান ঐতিহাসিক সম্পদ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়া চীন গ্রন্থ।
বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চায় এই অবদানের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণতন্ত্র ও মুক্তির দূত শেখ হাসিনাকে সম্মানসূচক পিএইচডি দেওয়ার জন্য ঢাবি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।
