রাবির হল খুলেছে, ক্লাস শুরু সোমবার

আপডেট : ২৩ জুন ২০১৯, ১৪:২৫

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে দীর্ঘ ৪৭ দিন পর আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে।

আগামীকাল সোমবার থেকে যথারীতি ক্লাস চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

আরও পড়ুন: বিটিভির অনুষ্ঠান দূরদর্শনে দেখা যাবে: হাছান মাহমুদ

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, আজ রবিবার সকাল ১০টায় হল খুলে দেয়া হয়েছে এবং আগামীকাল সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনুযায়ী ক্লাস শুরু হবে। তবে আজ থেকেই দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত ৮মে থেকে টানা ৪৭ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটি শুরু হয় এবং হলসমূহ ৩০ মে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বন্ধ হয়।

ইত্তেফাক/এমআরএম