দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

আপডেট : ২৩ জুন ২০১৯, ১৫:০৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। ইংল্যান্ডের লর্ডসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

 

কাগজে কলমে দুটি দলই সেমিফাইনালের লড়াই থেকে মোটামুটি পিছিয়ে পড়েছে। তাই আজ সেমিফাইনালে চোখ রাখার চেয়ে সম্মান ফেরানোর দিকেই তাদের বেশি মনোযোগ থাকবে।

 

ছয় ম্যাচ শেষে মাত্র তিন পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে খেলার সম্ভাবনা খুবই কম। সেমিফাইনালে যেতে হলে বাকি তিনটি ম্যাচ তাদের জিততেই হবে। এর সঙ্গে রান-রেট বাকিদের ম্যাচের ফলাফলসহ অনেক কিছুর দিকেই নজর রাখতে হবে।  

আরো পড়ুন : ঝিনাইদহে গুলিতে মাদক ব্যবসায়ী আহত

সেমিফাইনালে যাওয়ার সুযোগ দক্ষিণ আফ্রিকার চেয়ে একটু হলেও বেশি পাকিস্তানের। এর জন্য বাকি চারটা ম্যাচের সবগুলোতেই জিততে হবে। সেটা হয়ে গেলে হয়তো ১৯৯২ সালের বিশ্বকাপের পর নতুন একটা বিস্ময়ই সৃষ্টি করবে পাকিস্তানের এবারের বিশ্বকাপ দলটি।

 

ইত্তেফাক/ইউবি