ইমরান তাহিরের দ্বিতীয় শিকার হয়েছেন ইমাম উল হক। দলীয় ৯৮ রানের মাথায় ব্যক্তিগত ৪৪ রানে কট এন্ড বোল্ড হয়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামানকেও ফেরান ইমরান তাহির। রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১৩৮/২।
এর আগে আজ রবিবার ইংল্যান্ডের লর্ডসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। কাগজে কলমে দুটি দলই সেমিফাইনালের লড়াই থেকে মোটামুটি পিছিয়ে পড়েছে। তাই আজ সেমিফাইনালে চোখ রাখার চেয়ে সম্মান ফেরানোর দিকেই তাদের বেশি মনোযোগ থাকবে।
সেমিফাইনালে যাওয়ার সুযোগ দক্ষিণ আফ্রিকার চেয়ে একটু হলেও বেশি পাকিস্তানের। এর জন্য বাকি চারটা ম্যাচের সবগুলোতেই জিততে হবে। সেটা হয়ে গেলে হয়তো ১৯৯২ সালের বিশ্বকাপের পর নতুন একটা বিস্ময়ই সৃষ্টি করবে পাকিস্তানের এবারের বিশ্বকাপ দলটি।
ইত্তেফাক/এএম
