সানি লিওনের সঙ্গে তাপস

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:০১

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস গত ঈদে ২২টি দেশের ৩৫ জন মিউজিশিয়ানকে ‘উইন্ড অব চেঞ্জ’-এ উপস্থাপন করে বেশ আলোড়ন সৃষ্টি করেন। চলতি বছরের জুলাইয়ে তুরস্কে তাপসের মিউজিক ভিডিওতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। এবার তাকে দেখা গেছে অভিনেত্রী সানি লিওনের সঙ্গে। তার সাথে আরো ছিলেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার, ভারতের প্রখ্যাত ফটোগ্রাফার ডাব্বো রতনি, তার স্ত্রী মনিশা রতনি এবং গানবাংলা চ্যানেলের চেয়ারপার্সন ফারজানা মুন্নী। নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, সানি লিওন ও ডাব্বো রতনিকে নিয়ে সঙ্গে করে নতুন কোনো চমক নিয়ে আসছেন তাপস।