গরমে অনেকেরই ঘুমাতে ভীষণ অসুবিধা হয়। প্রচণ্ড গরমে বিছানায় এপাশ-ওপাশ করেই কেটে যায় দীর্ঘ সময়। আর পরেরদিন দুর্বল শরীরে কাজ করতে গেলে দেখা দেয় সমস্যা। প্রচণ্ড গরমে আমাদের শরীরে অনেক ধরনের সমস্যাই দেখা দেয়। এই সমস্যাগুলোকে শনাক্ত করে আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হয়। কিন্তু গরমে ভালো ঘুম হওয়ার জন্য কি কি করবেন? চলুন জেনে নেই:
শরীর ঠান্ডা রাখে এমন খাবার খাবেন
শরীর ঠান্ডা রাখে এমন ফল যেমন তরমুজ, আনারস, শসা নিয়মিত খান। একইসঙ্গে তেল ও মশলাজাতীয় খাবার পরিহার করুন। প্রচণ্ড গরমে অনেক সময় এমন খাবার আপনার ক্ষতি করে। সামনে আরও গরম পড়বে। খাদ্যাভ্যাসে কোনো চুল করা যাবে না।
ক্যাফেইনজাতীয় খাবার নয়
রাতের দিকে দুর্বলতা যখন গ্রাস করে তখন অনেকেই ভুল করেন। ক্যাফেইনজাতীয় খাবার প্রচুর পান করেন। গরমে চা কিংবা কফি খেলে একটু চাঙা হতেই পারেন। কিন্তু রাতে ঘুমানোর ক্ষেত্রে বারোটা বাজিয়ে দেয় ক্যাফেইন।
নিয়ম মেনে ঘুমান
গরমে যত কষ্টই হোক ঘুমানোর একটা রুটিন গড়তে হবে। নিয়ম মেনে ঘুমানো জরুরি। কয়েকদিন কষ্ট হবে। তবে মানিয়ে নিতে পারলে অভ্যাস হয়ে যাবে। তবে সিনথেটিক ওষুধ খেয়ে ঘুমোনোর চেষ্টা করবেন না। তাহলে শেষ পর্যন্ত ক্ষতিই হবে।
আরামদায়ক পোশাক পরুন
গরমে আরামদায়ক ও ঢিলেঢালা পোশাক পরুন। নিজেকে আরামদায়ক রাখার চেষ্টা করুন। তাহলে শরীর গরমে উত্তেজিত থাকবে না।
আলো কমান ঘরে
ঘরের ভেতর যতদূর সম্ভব রাতে কম আলো রাখুন। আলো অনেক সময় ঘুমের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। তাই ঘুমোনোর আগেই ঘরে আলো কমিয়ে দিন। অন্ধকারের সঙ্গে সময় কাটালে আরামদায়ক পরিবেশ নিশ্চিত হবে। অবশ্যই অন্ধকারে ফোনের স্ক্রিনে গুতোবেন না। তাতে কোনো কাজ হবেনা।
