পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন হয়েছে। আইডেন মার্করামের বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফিরে গেছেন মোহাম্মদ হাফিজ। তিনি ব্যক্তিগত ২০ রান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১৬১/৩।
এর আগে ইমরান তাহিরের বলে আউট হয়ে ফিরে যান ইমাম উল হক। দলীয় ৯৮ রানের মাথায় ব্যক্তিগত ৪৪ রানে কট এন্ড বোল্ড হয়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামানকেও ফেরান ইমরান তাহির।
রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের লর্ডসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। কাগজে কলমে দুটি দলই সেমিফাইনালের লড়াই থেকে মোটামুটি পিছিয়ে পড়েছে। তাই আজ সেমিফাইনালে চোখ রাখার চেয়ে সম্মান ফেরানোর দিকেই তাদের বেশি মনোযোগ থাকবে।
ইত্তেফাক/জেডএইচ
