রাজশাহীতে ১,৭০০ বোতল দেশি মদসহ ব্যবসায়ী আটক

আপডেট : ২৩ জুন ২০১৯, ১৮:৪৩

রাজশাহী মহানগরীতে ১ হাজার ৭০০ বোতল দেশি মদসহ নাজমুল ইসলাম ওরফে সুমন (৪২) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী সুমন হবিগঞ্জ জেলার মাদবপুর হরিণখোলা এলাকার কুদরত আলীর ছেলে। 

জানা যায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বাজে সিলিন্দার তোহরুলের জমি সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করে। এ সময় ১ হাজার ৭০০ বোতল দেশি মদ ও একটি অটোরিকশা আটক করা হয়। 

আরও পড়ুন:  তাস খেলতে বাঁধা দেওয়ায় শ্রমিককে হত্যা, থানায় মামলা দায়ের

আটককৃত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব।  

ইত্তেফাক/জেডএইচডি