অতনু ঘোষের পরিচালনায় ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করছেন জয়া আহসান ও ঋত্বিক চক্রবর্তী। ২২ জুন প্রকাশ করা হয়েছে ছবির একটি স্থিরচিত্র। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অতনু ঘোষ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ নৌকাখানি’। ‘বিনিসুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। এ স্থিরচিত্রে খুব সাদামাটা সাজ এবং সবুজ শাড়িতে দেখা গেছে জয়াকে
০০০
ঈদের পর দুবাইয়ে যান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তখন সেখানে স্কাই ডাইভিং করেন তিনি। স্কাই ডাইভিংয়ের একটি ভিডিও তৈরি করেছে এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সেখানে মেহজাবীনের প্রস্তুতি, শুরু থেকে মাটিতে নামা পর্যন্ত পুরো ঘটনা দেখানো হয়
০০০০
‘জলকুমারী’তে অভিনয় করলেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। পান্থ শাহরিয়ারের গল্প অবলম্বনে এটি পরিচালনা করছেন নিয়াজ মাহবুব। মানিকগঞ্জে এর দৃশ্যধারণের কাজ চলছে
