আমি আন্তর্জাতিকমানের ছবি নিয়মিত প্রযোজনা করতে চাই। আজ এই ইন্ডাস্ট্রির কারণে আমি দর্শকের ভালোবাসা পেয়েছি। শাকিব খান হতে পেরেছি। তাই আমি এই ইন্ডাস্ট্রির দুঃসময়ে চলে যেতে চাই না। আমি চাইলে কলকাতায় নতুন একটি কাজ শুরু করতে পারতাম। তবে আমি তা করছি না। এই ইন্ডাস্ট্রির দুঃসময়ে আমি পাশে থাকতে চাই। ভালোমানের কাজ করতে চাই। যেন দেশে ও দেশের বাইরে বাংলা সিনেমার দর্শকরা এই ইন্ডাস্ট্রির সুনাম করেন। আমি দেশের সিনেমা ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে দিতে চাই। যেন বিদেশে গিয়ে আমার দেশের সিনেমা নিয়ে গর্ব করতে পারি।
সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের দায়িত্ব প্রসঙ্গে
চিত্রনায়ক শাকিব খান
