হোয়াটসঅ্যাপে বিরক্তিকর গ্রুপে অ্যাড না হতে চাইলে

আপডেট : ২৩ জুন ২০১৯, ২০:৫৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

বর্তমান যুগে যোগাযোগের অন্যতম সেরা মাধ্যম হোয়াটসঅ্যাপ। লাখ লাখ মানুষ তাদের দৈনন্দিন জীবনে চেনা পরিচিতদের সঙ্গে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে বার্তা পাঠিয়ে থাকেন; কিন্তু একাধিক অযাচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ওই গ্রুপ থেকে আসা প্রচুর মেসেজ বিভিন্ন কাজে বাধা হয়ে দাঁড়ায়। এবার খুব সহজেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

এবার আপনি কতগুলো নির্দেশিকা মেনে চললে নিমেষেই পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া থেকে মুক্তি। কী সেই নির্দেশিকা দেখে নেওয়া যাক—

প্রথমে ফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। এখান থেকে সেটিংসয়ে গিয়ে অ্যাকাউন্ট ট্যাবটিতে প্রবেশ করুন। অ্যাকাউন্ট ট্যাবটিতে যাওয়ার পর সেখানে প্রাইভেসি বলে একটি অপশন দেখতে পাবেন, এবার এটিতে ক্লিক করুন। এই প্রাইভেসির মধ্যেই আপনি পেয়ে যাবেন ‘গ্রুপ’ এর তথ্য। গ্রুপের মধ্যে ‘এভরিওয়ান’, ‘মাই কন্ট্যাক্ট’ এবং ‘নোবডি’ বলে তিনটি অপশন আপনি পাবেন। ওই তিনটি অপশনের মধ্যে আপনি কীভাবে নিজে গ্রুপে অ্যাড হতে চান সেই অপশনটি বেছে নিতে পারবেন। যদি আপনি ‘নোবডি’ অপশনটি বেছে নেন, তাহলে গ্রুপের অ্যাডমিন আপনাকে গ্রুপে অ্যাড করার জন্য একটি ব্যক্তিগত আমন্ত্রণ পাঠাবে। আপনি যদি অ্যাড না হতে চান, তা হলে আপনি সেই আমন্ত্রণটি প্রত্যাখ্যান করতে পারেন।