ফটো ক্যাপশন

আপডেট : ২৩ জুন ২০১৯, ২১:০১

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আড়াইহাজার, নারায়ণগঞ্জে এটিএম বুথের সেবা চালু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম এবং মিথিলা গ্রুপের চেয়ারম্যান মো. আজাহার খান ফিতা কেটে এটিএম বুথের উদ্বোধন করেন

০০

আমিন মোহাম্মদ গ্রুপের ঢাকা-মাওয়া চারলেন হাইওয়ে রোডের সঙ্গে অত্যাধুনিক আবাসিক প্রকল্প ‘আমিন মোহাম্মদ সিটি’-এর একক আবাসন মেলা শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বাণীতে মেলার উদ্বোধন করেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক ফয়সাল এম রানা। মেলা চলবে ২৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা। ৫ দিনব্যাপী এ মেলায় রয়েছে স্পট বুকিং-এ আকর্ষণীয় মূল্য ছাড় এবং কাঠা প্রতি মাসিক কিস্তি ৮৩৩৩ টাকা। প্রকল্পে রয়েছে ৩, ৫, ১০ ও ২০ কাঠার আবাসিক ও বাণিজ্যিক প্লট

০০

বহুজাতিক বিদ্যুত্ উত্পাদন সংস্থা “পেন্ডেকার এনার্জি বাংলাদেশ অপারেশনস” ‘হ্যান্ডিং ওভার বান্ডল অব জয়’ নামক দুদিনের দীর্ঘ সিএসআর কর্মসূচি সম্প্রতি আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জানুদ্দীন বিন মহায়ত, প্ল্যান্ট ম্যানেজার মেঘনাঘাট সাদিক মাসুম, প্ল্যান্ট ম্যানেজার হরিপুর কাজী শামসুল আলম, প্ল্যান্ট ম্যানেজার এনইপিসি কাজী সাহাদাত হোসেন প্রমুখ

০০

সাউথইস্ট ব্যাংক লি. এর ২৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়