রাউজানে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:০৩

রাউজান বৈধতার কাগজপত্র না থাকায় একটি কারাতকল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার দায়ে একটি ফার্মেসীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল পাঁচ টার দিকে পৌর এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার পেশকার সমীর চক্রবর্তী দৈনিক ইত্তেফাকে জানান, ধূলাবালি-নোংরা পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ রাখার দায়ে পৌর এলাকার জলিল নগরস্থ জমজম ঔষধ ঘরের মালিক মো আলমকে দশ (১০) হাজার টাকা এবং সুলতানপুরস্থ মোজাহেরুল হকের কারাতকলের বৈধতার কাগজপত্র না থাকায় পাঁচ (৫) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

ইত্তেফাক/বিএএফ