যশোর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মেজর জেনারেল (অব.) মো. নাসির উদ্দিনের প্রার্থীতা বাতিলের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছেন ঝিকরগাছার বাসিন্দা হুমায়ন কবীর।
তিনি চিঠিতে উল্লেখ করেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন নির্বাচনে প্রার্থী হিসাবে অযোগ্য। তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসাবে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অবসরকালীন ছুটিতে ছিলেন। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এলপিআর হিসাবে ইনসার্ভিসে ছিলেন। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর থেকে তিনি সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন।
আরো পড়ুনঃ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই’
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, যেসব সরকারি কর্মকর্তা চাকরি থেকে কমপক্ষে তিনবছর আগে অবসরে গেছেন, কেবল তারাই নির্বাচনে যোগ্য। কিন্তু মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিনের চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বরে। অর্থাৎ কোনোভাবে আরপিও ১২ অনুচ্ছেদের (১) অনুযায়ী তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। তারপরও তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন যা আরপিও পরিপন্থী। সংশিষ্ট ভুক্তভোগী আরপিও অনুযায়ী ওই প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
