পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে শোভাযাত্রা

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:০৩

সুনামগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল,  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহমদ সরকার প্রমুখ    —ইত্তেফাক