নাটোরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:০৫

নাটোর  প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার সাহাপুর কালিনগর নদীর ঘাট থেকে আনন্দ কুমার হালদার (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে আনন্দ কর্মে গিয়ে আর বাড়ি ফেরেনি। ওই রাতে সে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা শুরু হয়া। পরে রবিবার সকাল ৮টায় বাড়ির পাশের আত্রাই নদীর তীরে নৌকার ওপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঢেকুরি গ্রামের মৃত খগেন হালদারের পুত্র। বাবা-মা মারা যাওয়ার পর সে গুরুদাসপুরের মশিন্দা ইউনিয়নের সাহাপুর কালিনগর গ্রামের ভগ্নিপতি বকুল হালদারের বাড়িতে থেকে চাঁচকৈড় বাঁশহাটা আম্বিয়া কম্পিউটারে চাকরি করত।

ওসি মোজাহারুল ইসলাম বলেন, আনন্দ হালদারের লাশে কোনো ক্ষতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।