হাবিপ্রবি ভেটেরিনারি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ১ম ব্যাচের শিক্ষার্থী ডা. পলাশ বসাককে আহ্বায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৮ মে) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের আহ্বায়ক ডা. পলাশ বসাক।
ভেটেরিনারি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. পলাশ বসাক বলেন, ২০১৭ সাল থেকে ভেটেরিনারি শাখা মিলিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে , তারই ধারাবাহিকতায় আমরা প্ৰতিবছর ঈদ পুনর্মিলনী এর আয়োজন করে থাকি।
যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই তাই বিশ্ববিদ্যালয় থেকে যতোগুলা ব্যাচ বের হয়েছে সবার সঙ্গে যোগাযোগ খুব কম। একারণে সাহায্য করার মন-মানসিকতা ও আমাদের নেই। প্ৰফেশনালিও আমরা অনেক পিছিয়ে।
সেজন্য সব ব্যাচের সঙ্গে যেন যোগাযোগ থাকে সে জায়গাটিকে সুসংগঠিত করা, শিক্ষক ও শিক্ষাৰ্থীদের মধ্যে দায়বদ্ধতা তৈরি করা, শিক্ষাৰ্থীরা নানা সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যা সমস্যা সমাধানের জন্য নিদিষ্ট কোনো ফোরাম নেই এসব বিষয়ে দিকনিৰ্দেশনা দেওয়াই আমাদের উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগে বেশ আনন্দিত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে পড়ুয়ারা। অনুষদটির ১৯ ব্যাচের শিক্ষার্থী মহিদুল ইসলাম বলেন, সিনিয়র-জুনিয়র সম্পর্ক, প্রফেশনালিজম ও যোগাযোগসহ আরও অনেক বিষয়ে এলামনাই এসোসিয়েশন অতীব গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। সিনিয়র ভাইরা দারুণ একটি কাজ করেছেন। দেরি করে হলেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোর মুখ দেখেছে না। বেশ ভালো লাগছে।
উল্লেখ্য, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার ২৪ বছর পেরোলেও কোনো কেন্দ্রীয় এলামনাই অ্যাসোসিয়েশন নেই বিশ্ববিদ্যালয়টিতে। কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ ও সদিচ্ছার অভাবে অতীব গুরুত্বপূর্ণ এই সংগঠন আলোর মুখ দেখছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের।

ইবিতে প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে গাছ
ভিকারুননিসার শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা