অলিম্পিক ডে রান উদযাপিত

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:২১

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ২৩ জুন ঢাকাসহ দেশের সকল জেলা ও বিভাগীয় শহরে অলিম্পিক ডে উদযাপন করা হয়। এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঢাকায় সকালে একটি র্যালী বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মশাল গেইটে এসে শেষ হয়। র্যালী উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি ছিলেন বিওএ’র সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বিকালে বিওএ ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে ক্রীড়া, পরিবেশ ও টেকসই উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. জাফর উদ্দীন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিওএর পরিচালক মাহফুজুর রহমান সিদ্দিকী।