দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রসায়ন বিভাগের ‘রসায়ন সমিতির’র দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) অডিটোরিয়াম-১ এ দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয় ।
রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. শামসুজ্জোহাকে সভাপতি , বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলামকে কোষাধ্যক্ষ এবং বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী রাজু আহমেদ রাজনকে সহ-সভাপতি ও চতুর্থ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে রসায়ন সমিতির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটির যুগ্ম সম্পাদক পদে আফিয়া আনজুম রকি, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাদমান খান, প্রচার সম্পাদক পদে ফারজানা তানজিম, উপপ্রচার সম্পাদক পদে আব্দুল্লাহ আল আনন্দ, ক্রীড়া সম্পাদক পদে সাইমুন জম্মদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাগর কুমার দাস, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তানজিলা তাবাশসুম মিম, ছাত্র কল্যাণ সম্পাদক পদে মো. সজীব, ছাত্রী বিষয়ক সম্পাদিকা পদে রাখি রানী দেবসহ আরও ৬ জন সদস্যসহ মোট ১৯ জন মনোনীত হয়েছেন।
সদ্য বিদায়ী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন ও নবনিযুক্তদের শুভেচ্ছা জানিয়ে রসায়ন সমিতির সভাপতি এবং বিভাগীয় চেয়ারম্যান ড. মো. শামসুজ্জোহা বলেন, রসায়ন বিভাগের সার্বিক উন্নয়নে রসায়ন সমিতি কাজ করছে। রসায়ন বিভাগ নিজের সুনাম অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতেও যেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা রোল মডেল হয়ে থাকে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
নতুন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, রসায়ন বিভাগ তাদের কর্মের মাধ্যমে একটি অনন্য অবস্থান তৈরি করেছে, তারই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো আমি। রসায়ন বিভাগকে এগিয়ে নেবার জন্য যতটা কাজ করা দরকার আমি আমার জায়গা থেকে ততোটাই করার করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ্।

ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে ফের উত্তপ্ত চবি
জাবিতে গাছ কেটে ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ