আজ ২৪ জুন সোমবার বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, ফারাক্কা সংগ্রাম পরিষদের আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মতীন-এর ২৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মাওলানা মতীন স্মৃতি সংসদের উদ্যোগে আজ বাদ আছর ঢাকা ফকিরাপুল হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার জামে মসজিদে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আযোজন করা হয়েছে। মিলাদে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের শরিক হওয়ার জন্য সংগঠনের মহাসচিব দেলোয়ার হোসেন সাঈদ অনুরোধ জানিয়েছেন।
