মো. আ. রহমান মুন্সি
কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামনিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. আ. রহমান মুন্সি (৭৮) বার্ধক্যজনিক কারণে গতকাল রবিরার ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাকে গতকাল রবিবার সকাল ১০টায় গার্ড অব অনার দেওয়া হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাকে গার্ড অব অনার দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, থানার এসআই জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ।
