নুরুন নাহার
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি, দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও বিডি নিউজ ২৪এর নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জুর মা নুরুন নাহার (৬০) শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আজিজউল্যাহপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। গতকাল রবিবার সকাল দশটায় স্থানীয় অশ্বদিয়া প্রি-ক্যাডেট একাডেমির মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঊষা রানী সরকার
মানিকগঞ্জের ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি রামপ্রসাদ সরকার দিপুর মাতা ঊষা রানী সরকার (৭৫) পরলোকগমন করেছেন। রবিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন যাবত্ তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন। বিকালে ঘিওর কুস্তা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তিনি স্বামী সম্ভু সরকার, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
