ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে নির্মাণ শ্রমিক আলিম হাওলাদার (১৮) এর লাশ উদ্ধারের ঘটনায় শ্রমিকের মা মাকসুদা বেগম বাদী হয়ে ঝালকাঠি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তাস খেলতে বাধা দেওয়ায় অন্য শ্রমিকরা তাকে মারধর করে মাথা মাটিতে পুঁতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই মামলার আসামি ৮ শ্রমিককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তাস খেলতে নিষেধ করায় আলিম হাওলাদারকে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ রাজপাশা গ্রামের নির্মাণাধীন সড়কের পাশে একটি নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল রবিবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘাটনায় গ্রেফতারকৃত আট শ্রমিককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আলিম হাওলাদার ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার আইয়ুব আলী হাওলাদারের ছেলে। হত্যা মামলার আসামিরা হলো—বাচ্চু খলিফা, নয়ন ব্যাপারী ওরফে আকবর, মাসুম হোসেন হাওলাদার, খালেক হাওলাদার, রিজান হোসেন হাওলাদার, মোতালেব হোসেন হাওলাদার, মোফাজ্জেল তালুকদার।
