কাউখালীতে জাতীয় যুবসংহতির (জেপি) শোক সভা

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:৪১

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

জাতীয় যুব সংহতি জেপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মনজুরুল মাহফুজ পায়েলের পিতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ আইনজীবী, মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম নূরুল হকের মৃত্যুতে কাউখালী উপজেলা জাতীয় যুব সংহতির (জেপি) উদ্যোগে শনিবার বিকালে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

উপজেলা জেপির কার্যালয়ে যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েলের  সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সমুন, জেপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, প্রভাষক আক্তারুজ্জামান, যুব সংহতি জেপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মনজুরুল মাহফুজ পায়েল, উপজেলা যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক শামিম আহম্মেদ, মিজানুর রহমান প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছরোয়ার হোসেন।