নরসিংদীর ঘোড়াদিয়ায় স্মরণসভা

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:৪২

পাক বাহিনী কর্তৃক ১৪ গ্রামবাসীকে হত্যা

নরসিংদী প্রতিনিধি

১৯৭১ সালের ২২ জুন মুক্তিযুদ্ধকালে নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মুরারী মোহন সাহাসহ ১৪ গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী। তাদের স্মরণে গত শনিবার শহীদ মুরারী মোহন সাহার বাড়িতে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা। নৃশংস ঐ ঘটনার বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান। তিনি তাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণে ১ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। এছাড়া শহীদ মুরারী মোহন সাহার ছেলে সুপদ চন্দ্র সাহা, শংকর চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা মো. আরমান, ইউপি সদস্য নারায়ণ চন্দ্র সাহা, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় প্রমুখ বক্তব্য রাখেন।