কানস লায়নস-২০১৯-এ গ্রে, ঢাকা প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের হয়ে বিজ্ঞাপন জগতের অস্কার হিসেবে পরিচিত কানস লায়নস এবার তিনটি পুরস্কার জিতেছে। দুটি সিলভার ও একটি ব্রোঞ্জ। বিশ্বব্যাপী বিজ্ঞাপনী সংস্থাগুলোর মধ্যে সেরা ক্রিয়েটিভ কাজগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে প্রতিবছর অনুষ্ঠিত হয় কানস লায়নস অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে থাকে একটি কানস লায়নস মেডেল ও সার্টিফিকেট।
গ্রে, ঢাকা এবারের কানস লায়নে তাদের অ্যাগ্রোব্যাংক প্রজেক্টটি বিভিন্ন ক্যাটাগরিতে জমা দিয়েছে, যার মধ্যে ৮টি ক্যাটাগরিতে শর্টলিস্টেড হয়। ক্যাটাগরিগুলো হলো— পিআর, ডিরেক্ট, মোবাইল, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-পোভাটি, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-ডিসেন্ট ওয়ার্ক ফর ইকোনোমিক্যাল গ্রোথ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-রিডিউসড ইনইকুয়ালিটি, ব্র্যান্ড এক্সপেরিয়েন্স-ইভেন্ট এন্ড অ্যাকটিভেশন, ক্রিয়েটিভ ই-কমার্স। এর মধ্যে এখনো পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে দুটি সিলভার লায়ন ও একটি ব্রোঞ্জ লায়ন অর্জন করেছে গ্রে, ঢাকা। ২০১৪ থেকেই বাংলাদেশের হয়ে কানসে অংশগ্রহণ করছে গ্রে, ঢাকা। ১৮ পর্যন্ত অনেকগুলো ক্যাটাগরিতে ফাইনালিস্ট হয়ে, যার মধ্যে ২০১৬তে গোল্ড পেয়েছিল; যা বাংলাদেশের প্রথম কানস লায়ন অর্জন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও স্বপ্নের সাথে যৌথভাবে অ্যাগ্রোব্যাংক প্রজেক্টটি করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি
