ফটিকছড়ি পৌর প্রবাসীদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা

আপডেট : ০৪ জুন ২০২৩, ১৪:৩৫

ওমানের রাজধানী মাস্কাটের ওয়াদি কাবিরের মাস্কাট ক্লাবে ফটিকছড়ি পৌর প্রবাসীদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় ফটিকছড়ি পৌর মেয়র মোঃ ইসমাইল হোসেন ও জেলা আওয়ামীলীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরানকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার সাধারণ প্রবাসীরা। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি ওমান, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, চট্টগ্রাম সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামী যুবলীগ, হাটহাজারি সমিতি, হামরিয়া ফুটবল একাদশ, কাঞ্চন নগর প্রবাসী পরিষদ, সুন্দরপুর প্রবাসী পরিষদসহ ওমানে অবস্থানরত কমিউনিটির নেতারা।

শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও  আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  সিআইপি ইয়াছিন চৌধুরী, শাহাব উদ্দিন, মোস্তাফা কামাল, জসিম উদ্দিন, কামাল, এমরান, তানিম, ইউনুস,মনিসহ অনেকে।

অনুষ্ঠান শেষে পৌর মেয়র ইসলাম হোসেনকে প্রধান উপদেষ্টা ও শাহাজান চৌধুরীকে সভাপতি এবং আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক করে ফটিকছড়ি পৌরসভা প্রবাসী পরিষদ গঠিত হয়।

ইত্তেফাক/এসসি