দোহার-নবাবগঞ্জ (ঢাকা): দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে গতকাল রবিবার উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে এক পথ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ বাঙালি জাতির মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এই দল মানুষের কল্যাণে বার বার ক্ষমতায় আসে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি সুবেদ আলী টিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মরিয়ম মুস্তফা শিমু, ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূর আলম প্রমুখ —ইত্তেফাক
