বান্দরবান রিজিয়ন পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

আপডেট : ০৫ জুন ২০২৩, ০০:১৭

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রবিবার (০৪ জুন ২০২৩) পার্বত্য চট্টগ্রামের বান্দরবান রিজিয়ন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সকল স্তরের সেনাসদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। 

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, বিজিবি মহাপরিচালক এবং ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া কমান্ডার, সেনাসদর ও ২৪ পদাতিক ডিভিশনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সামরিক কর্মকর্তা; জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্য ও  বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধগণ উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধানের এ সফর পার্বত্য চট্টগ্রামের সকল স্তরের সেনা সদস্যদের মনোবল সুদৃঢ় করবে এবং নতুন উদ্যমে দায়িত্ব পালনের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন স্থানীয় সেনা সদস্যারা।

ইত্তেফাক/ইআ