পায়রা বন্দরে চীনা নাগরিক নিহতের ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পায়রা বন্দরে চীনা নাগরিক নিহতের ঘটনা দুঃখজনক। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের আগে এ ধরনের ঘটনা ঘটল। বাংলাদেশের একজন শ্রমিক ওপর থেকে পড়ে মারা যান। আর আমাদের লোকরা মনে করেছেন, ঐ শ্রমিককে চীনারা মেরে ফেলেছেন। এমন গুজবের ফলে সহিংস ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শাস্তি দিতে হবে। যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।
